News
| Title | : | সরকারি কর্মকর্তাদের জন্য ই-জিপি বিষয়ে বিপিপিএ-এর প্রশিক্ষণ অব্যাহত |
|---|---|---|
| Description | : | বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) নিজস্ব প্রশিক্ষণ তহবিলের অর্থায়নে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ১৮ জানুয়ারি, ২০২৬ থেকে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। সরকারি ক্রয় ব্যবস্থার শতভাগ ডিজিটাইজেশনের লক্ষ্যে বিপিপিএ ই-জিপি সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় ১০ মে, ২০২৬ রাজধানীর এলেনবাড়িস্থ গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ট্রেনিং একাডেমিতে পাঁচদিনব্যাপী একটি ই-জিপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে মোট ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি ১৪ মে, ২০২৬ তারিখে শেষ হবে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। এ সময় বিপিপিএ-এর পরিচালক জনাব মো. হারুন অর রশীদ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উদ্দেশে বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “উন্নত শ্রেণিকক্ষ, ওয়াশরুম, ক্যাটারিংসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে এমন সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে বিপিপিএ নিজস্ব ব্যবস্থাপনায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে।” তিনি বলেন, ই-জিপি সিস্টেম সরকারি ক্রয়প্রক্রিয়াকে অনেক সহজ করেছে এবং প্রচলিত নানা জটিলতা ও ভোগান্তি দূর করেছে। তিনি আরও বলেন, “সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-জিপির পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা যাতে উপকৃত হতে পারেন, সে লক্ষ্যে ঢাকার বাইরে আরও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি একই সঙ্গে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এর গুরুত্বপূর্ণ দিকগুলোও তুলে ধরেন। এর আগে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্র এবং ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-তে অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বিপিপিএ-এর। এর আগে সদ্যসমাপ্ত ডিম্যাপ (DIMAPP) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার মাধ্যমে ক্রয়কারী সংস্থা ও দরপত্রদাতাদের জন্য প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এ ছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন “প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি (পিএমআইপিএসডি)” প্রকল্পের আওতায় আরও ই-জিপি |
| Publication Date | : | 11/05/2026 |