News
| Title | : | ১ জুলাই, ২০২৬ থেকে আর কোনো অফলাইন টেন্ডার নয় |
|---|---|---|
| Description | : | সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে ১ জুলাই, ২০২৬ থেকে আর কোনো ম্যানুয়াল বা অফলাইন টেন্ডার কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ ১৯ মে, ২০২৬ তারিখে বিপিপিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি জাতীয় কর্মশালায় এ কথা বলেন। কর্মশালাটি ছিল ক্রয় প্রক্রিয়া উত্তর পুনরীক্ষণ বিষয়ক। তিনি বলেন, ১ জুলাই, ২০২৬ তারিখের পূর্বে কোনো টেন্ডার প্রক্রিয়া ম্যানুয়ালি শুরু হয়ে থাকলে, সেই টেন্ডারের অবশিষ্ট ধাপসমূহও ম্যানুয়াল পদ্ধতিতেই সম্পন্ন করা যাবে। তবে ১ জুলাই, ২০২৬ থেকে বিপিপিএ আর কোনো অফলাইন টেন্ডারের অনুমোদন দিবে না। তিনি আরও জানান, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী সব সরকারি ক্রয়ে ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, অধ্যাদেশটিকে আইনে পরিণত করে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬-এর গেজেট ১০ এপ্রিল, ২০২৬ তারিখে প্রকাশিত হয়। এতদিন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ক্রয়কারী অফিসগুলোর (পিই) আবেদনের পরিপ্রেক্ষিতে বিপিপিএ ম্যানুয়াল টেন্ডারের অনুমতি দিয়ে আসছিল। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ৩০ জুন, ২০২৬-এর পর থেকে ই-জিপি থেকে অব্যাহতি চেয়ে ম্যানুয়াল টেন্ডার করার জন্য নতুন কোনো আবেদন আর অনুমোদন করা হবে না।
|
| Publication Date | : | 20/05/2026 |