News
| Title | : | এএফডি প্রতিনিধিদলের বিপিপিএ-এর ই-জিপি সিস্টেম পরিদর্শন |
|---|---|---|
| Description | : | ফ্রান্সের উন্নয়ন সংস্থা Agence Française de Développement (AFD)-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত ৪ জুলাই, ২০২৬ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পরিদর্শন করে দেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে অবহিত হয়। বিপিপিএ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিপিপিএ-এর পরিচালক জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় এএফডি প্রতিনিধিরা বাংলাদেশে এএফডি অর্থায়নকৃত প্রকল্পগুলোর ক্রয় কার্যক্রমকে জাতীয় ই-জিপি সিস্টেমের সঙ্গে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন। বিপিপিএ-এর পরিচালক প্রতিনিধিদলকে জানান, ই-জিপি প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক। তিনি আরও উল্লেখ করেন যে, ২০১১ সালে ই-জিপি চালুর পর থেকে এ পর্যন্ত ২৪টি উন্নয়ন সহযোগী সংস্থা এই প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছে, যা আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের মধ্যে ই-জিপি সিস্টেমের প্রতি ক্রমবর্ধমান আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। পরে ই-জিপির Enhancement, Operation and Maintenance (EOM)-এর টিম লিডার নাজমুল ইসলাম ভূঁইয়া প্রতিনিধিদলের সামনে ই-জিপি সিস্টেমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা করেন। দরপত্র আহ্বান থেকে চুক্তি সম্পাদন এবং ব্যবস্থাপনা পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ক্রয় প্রক্রিয়া, সিস্টেমের বিভিন্ন কার্যকারিতা এবং সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, প্রতিযোগিতা ও সুশাসন নিশ্চিতকরণে ই-জিপির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।
|
| Publication Date | : | 06/07/2026 |