News

Title : বিপিপিএ সিইও একনেক-এ সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত
Description :

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি-কে  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে গত ১৫ অক্টোবর, ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে। কমিটি ও অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের অতিরিক্ত সচিব স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, কমিটির কার্যপরিধি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক সরকারি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প পর্যালোচনা এবং অনুমোদনের দায়িত্বে নিয়োজিত সর্বোচ্চ নির্বাহী কমিটি।

জনাব কামরুজ্জামান-এর উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রশিক্ষক। দেশে-বিদেশে বিভিন্ন স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তিনি বক্তৃতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

 

Publication Date : 17/10/2026